আর্কাইভ
ads
logo

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩ মার্চ ২০২৬, ১২:৪৫ এ.এম
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান

ছবি: সংগৃহীত

ads

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার এবং তিনজন উপ-প্রেসসচিব নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং পুনর্গঠন করেছে সরকার। 

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

সরকার প্রধানের স্পিচ রাইটার হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক এস এ এম মাহফুজুর রহমান। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য সব পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে গ্রেড-১ মর্যাদায় তিনি এই চুক্তিভিত্তিক পদে বহাল থাকবেন।

একই দিনে প্রকাশিত অন্য একটি প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তিন অভিজ্ঞ সাংবাদিক— মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. জাহিদুল ইসলাম এবং মো. সুজাউদ্দৌলা। তারাও একইভাবে পূর্ববর্তী সব পেশাগত ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার শর্তে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন। তাদের নিয়োগ গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে কার্যকর হবে এবং এই চুক্তিভিত্তিক পদের মেয়াদও প্রধানমন্ত্রীর কার্যকাল বা তার সন্তুষ্টির ওপর নির্ভর করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নতুন নিয়োগের ফলে সরকারি তথ্য প্রবাহ ও প্রচার কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ